স্টাফ রিপোর্টার,শিবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পের আওতায় শিবগঞ্জ ৩৩ কেভি লাইনের পোল স্থানান্তর কাজের জন্য শিবগঞ্জে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নেসকো, চাঁপাইনবাবগঞ্জ দপ্তর সূত্রে জানা গেছে, আগামী ০১ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত এবং ০৩ জানুয়ারি শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে।
এ সময় সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে নেসকো।
