শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) সংসদীয় আসনে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন এবং চারজন প্রার্থী শিবগঞ্জে ও দুইজন রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।
শিবগঞ্জে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীরা হলেন—বিএনপি মনোনীত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক মো. শাহজাহান মিঞা, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. মাওলানা কেরামত আলী, জাতীয় পার্টির প্রার্থী মোহা. আফজাল হোসেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী নবাব মো. শামসুল হোদা ।
অন্যদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মনিরুল ইসলাম মনোনয়নপত্র উত্তোলন করলেও তিনি এবং মুক্তিজোটের প্রার্থী আবদুল হালিম জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে তা দাখিল করেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়সীমার মধ্যে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন এবং পরবর্তী সময়ে যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন করা হবে।
