রবিবার, ১১ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৬ আশ্বিন ১৪৩৩ | আরবি: ৩০ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৭.৫১°C
ঘন মেঘলা Humidity: ৬২%
Wind: WNW at ১.৫৫ M/S
সোমবার
২৫.৪৫°C / ২৫.৪৫°C
মঙ্গলবার
২৭.৪৬°C / ২৭.৪৬°C
বুধবার
৩১.৭৩°C / ৩১.৭৩°C
বৃহস্পতিবার
৩২.৬৩°C / ৩২.৬৩°C
শুক্রবার
২৮.৯৮°C / ২৮.৯৮°C
শনিবার
২৮.০৮°C / ২৮.০৮°C
রবিবার
২৬.৮৭°C / ২৬.৮৭°C

অবশেষে পুলিশ বক্স ও ফাঁড়িতে হামলার ঘটনায় মামলা

অবশেষে পুলিশ বক্স ও ফাঁড়িতে হামলার ঘটনায় মামলা

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

 চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যুর পর পুলিশ বক্স ও ফাঁড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার পর অবশেষে পুলিশ মামলা দায়ের করেছে।

 শনিবার বিকালে সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাকিল আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। 

অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, শনিবার সন্ধ্যা পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে এবং ফুটেজ বিশ্লেষণ করে বাকিদের গ্রেপ্তারের উদ্যোগ নেয়া হয়েছে।। 

অন্যদিকে সদর থানার ওসি নূরে আলম বলেন, শুক্রবারের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এজাহারে পুলিশ বক্স ও ফাঁড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগর দায়েকৃত মামলায় এজাহার নামীয় ১৫ জন ও অজ্ঞাত মিলিয়ে ৩০০ জনকে আসামি করা হয়েছে।  

 

এর আগে শুক্রবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের সার্কিট হাউস মোড়ে পুলিশ চেকপোষ্ট এড়িযে দ্রুত মোটরসাইকেল নিয়ে পালানোর সময় সড়ক দুর্ঘটনায় মারা যান রিফাত আলী ও সোহাগ আহমেদ । এ সময় বিক্ষুরা ‘পুলিশের ধাক্কায়র নিয়ন্ত্রন হারিয়ে মারা যাবার অভিযোগ তুলে সড়ক অবরোধ করে । এক পর্যায়ে পুলিশ বক্স ও ফাঁড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। রাতে সেনাবাহিনী ও বিজিবির তৎপরতায় বিক্ষোভকারীরা সড়ক থেকে সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

 

 

 

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.