স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ : বিশ্ব আরবি ভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার শিবগঞ্জ উপজেলার সত্রাজিতপুর ফাজিল (স্নাতক) মাদরাসায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে একটি সচেতনতামূলক র্যালি ও শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা সভার আয়োজন করা হয়।
সত্রাজিতপুর ফাজিল মাদ্রাসার উদ্যোগে “Innovative Pathways for Arabic: Policies and Practices for a More Inclusive Linguistic Future” অর্থাৎ “আরবি ভাষার জন্য উদ্ভাবনী পথ: আরও অন্তর্ভুক্তিমূলক ভাষাগত ভবিষ্যতের জন্য নীতিমালা ও চর্চা” প্রতিপাদ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় মাদ্রাসাটির অধ্যক্ষ মো এনামুল হকের সভাপতিত্বে আলোচনা সভায সকল শিক্ষক কমচারী এবং বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আরবি ভাষা শুধু একটি ধর্মীয় ভাষাই নয়, বরং এটি বিশ্বসভ্যতা, সাহিত্য, বিজ্ঞান ও দর্শনের এক গুরুত্বপূর্ণ বাহক। আধুনিক যুগে আরবি ভাষার বিকাশ ও প্রসারে উদ্ভাবনী শিক্ষাপদ্ধতি গ্রহণ এবং অন্তর্ভুক্তিমূলক ভাষানীতি প্রণয়ন অত্যন্ত জরুরি।
বক্তারা আরবি ভাষা শিক্ষায় প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, গবেষণার সুযোগ সম্প্রসারণের দাবী জানান।
