সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | বাংলা: ৯ অগ্রহায়ণ ১৪৩৩ | আরবি: ১৩ জমাদিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৬.৮১°C
SP_WEATHER_BROKEN_CLOUDS Humidity: ৬৭%
Wind: N at ২.৯ M/S
মঙ্গলবার
১৯.২৭°C / ১৯.২৭°C
বুধবার
২৩.৬৪°C / ২৩.৬৪°C
বৃহস্পতিবার
২৭.৮৫°C / ২৭.৮৫°C
শুক্রবার
২৮.০৯°C / ২৮.০৯°C
শনিবার
২২.৯১°C / ২২.৯১°C
রবিবার
২১.০৮°C / ২১.০৮°C
সোমবার
১৯.৯৪°C / ১৯.৯৪°C

গোমস্তাপুর সীমান্ত দিয়ে আবারো ১৫ জনকে পুশইন

গোমস্তাপুর সীমান্ত দিয়ে আবারো ১৫ জনকে পুশইন

আব্দুল্লাহ আল নাহিদ গোমস্তাপুর :

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত দিয়ে আবারও নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জন বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী দেশের সীমান্ত জুড়ে বিজিবি’র কঠোর নজরদারির মধ্যেই পুশইন করা হয়েছে।

রোববার ভোরে এসব ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। পরে ১৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন বিভীষণ বিওপির একটি টহল দল সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে গোমস্তাপুর থানায় হস্তান্তর করে।

বিভীষণ বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের মধ্যে ৪ জন পুরুষ, ৯ জন নারী এবং ২ জন শিশু রয়েছে। তারা ঢাকা, খুলনা, যশোর ও নড়াইল জেলার বাসিন্দা।

প্রায় দুই বছর আগে তারা বিভিন্ন সময়ে কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। ভোরের দিকে বিএসএফ সদস্যরা তাদের বাংলাদেশে পুশইন করে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে নাম-ঠিকানা যাচাই-বাছাই শেষে আটক ব্যক্তিদের গোমস্তাপুর থানায় সোপর্দ করা হয়েছে। 

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক জানান, পুশইন হওয়া বাংলাদেশি নাগরিকদেও বিজিবি’র মাধ্যমে থানায় গ্রহণ করা হয়েছে। আপাতত তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্ববধানে রাখা হবে।

যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন হলে সংশ্লিষ্ট পরিবারের কাছে তাদের হস্তান্তর করা হবে।

এর আগে চলতি বছরের ২৭ মে বিভীষণ সীমান্ত দিয়ে ১৭ জন এবং ৩ জুন চানশিকারি সীমান্ত দিয়ে আরও ৮ জন বাংলাদেশি নাগরিককে পুশইন করে বিএসএফ।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.