চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস এবং বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে।
রোববার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ছোট সোনামসজিদ প্রাঙ্গণে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধি ও সোনামসজিদ গণকবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ উপলক্ষে জাতীয় ও কালো পতাকা অর্ধনমিত রাখা হয়।
কর্মসূচিতে বীর মুক্তিযোদ্ধা, সরকারি ও বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠি
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ ও নাকিব হাসান তরফদার, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী বীর বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিয়া ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বজলার রশিদ সোনু, উপস্থিত ছিলেন।
