সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | বাংলা: ৯ অগ্রহায়ণ ১৪৩৩ | আরবি: ১৩ জমাদিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৬.৮১°C
SP_WEATHER_BROKEN_CLOUDS Humidity: ৬৭%
Wind: N at ২.৯ M/S
মঙ্গলবার
১৯.২৭°C / ১৯.২৭°C
বুধবার
২৩.৬৪°C / ২৩.৬৪°C
বৃহস্পতিবার
২৭.৮৫°C / ২৭.৮৫°C
শুক্রবার
২৮.০৯°C / ২৮.০৯°C
শনিবার
২২.৯১°C / ২২.৯১°C
রবিবার
২১.০৮°C / ২১.০৮°C
সোমবার
১৯.৯৪°C / ১৯.৯৪°C

বৈষম্য প্রতিরোধে দলিত জনগোষ্ঠীর ৮ দফা দাবিতে মানববন্ধন

বৈষম্য প্রতিরোধে দলিত জনগোষ্ঠীর ৮ দফা দাবিতে   মানববন্ধন

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

 

জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে জাতীয় সংসদে উত্থাপিত 'বৈষম্য বিরোধী বিল-২০২২' অবিলম্বে পাশ-সহ মোট আট দফা দাবি বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশ দলিত ও বঞ্চিত অধিকার আন্দোলন (BDERM) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।

 

বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। দলিত জনগোষ্ঠীর সাংবিধানিক ও নাগরিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও অধিকারকর্মীরা অংশ নেন এবং জোরালোভাবে তাদের দাবিগুলো তুলে ধরেন।

 

কর্মসূচিতে তাদের আট দফা দাবি তুলে ধরে বক্তব্য দেন, BDERM চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ব্রহ্মনাথ ঠাকুর, সম্পাদক স্বপন কুমার দাস, উপদেষ্টা সাজেমান, উপদেষ্টা শাহজাহান আলী, কোষাধ্যক্ষ নির্মলা মন্ডল, সহ-সভাপতি অর্পিতা দাস, সহ-সভাপতি পশ্রী দেবসাগর ঠাকুর-সহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

বক্তারা বলেন, দলিত জনগোষ্ঠী যুগ যুগ ধরে বৈষম্যের শিকার। তাদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে সরকারকে দ্রুত এই দাবিগুলো বাস্তবায়ন করতে হবে। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তাদের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.