সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | বাংলা: ৯ অগ্রহায়ণ ১৪৩৩ | আরবি: ১৩ জমাদিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৬.৮১°C
SP_WEATHER_BROKEN_CLOUDS Humidity: ৬৭%
Wind: N at ২.৯ M/S
মঙ্গলবার
১৯.২°C / ১৯.২°C
বুধবার
২৩.৭৩°C / ২৩.৭৩°C
বৃহস্পতিবার
২৭.৮৭°C / ২৭.৮৭°C
শুক্রবার
২৮°C / ২৮°C
শনিবার
২৩.১৮°C / ২৩.১৮°C
রবিবার
২১.২৬°C / ২১.২৬°C
সোমবার
১৯.৯১°C / ১৯.৯১°C

মানবিকতার সেতুবন্ধন: সীমান্তে দাঁড়িয়ে মায়ের মুখ দেখলেন ভারতপ্রবাসী মেয়ে

মানবিকতার সেতুবন্ধন: সীমান্তে দাঁড়িয়ে মায়ের মুখ দেখলেন ভারতপ্রবাসী মেয়ে

নিজস্ব প্রতিবেদক আব্দুল বাতেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে এক মানবিক উদ্যোগের মাধ্যমে মায়ের মরদেহ দেখার সুযোগ পেলেন ভারতে বসবাসকারী মেয়ে মোছা. মালেকা বেগম। দুই দেশের সীমান্ত আইন ও দূরত্বের কারণে দীর্ঘদিন মায়ের সঙ্গে দেখা না হওয়া মেয়েটিকে শূন্যরেখায় এনে শেষবারের মতো মায়ের মুখ দেখার সুযোগ করে দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

মঙ্গলবার সকালে শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ বিওপি এলাকার সীমান্ত পিলার ১৭৯/৩-এস–এর কাছে বিজিবি ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের উপস্থিতিতে মরদেহটি দেখানো হয়। এ সময় দুই পক্ষের সদস্যরা পুরো প্রক্রিয়াটি স্বল্প সময়ের মধ্যে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করেন।

 

এর আগে সোমবার রাতেই বার্ধক্যজনিত কারণে মারা যান শিবগঞ্জ উপজেলার বাসিন্দা তারা বানু (৭৫)। মায়ের মৃত্যুসংবাদ পেয়ে ভারতের মালদা জেলার কালিয়া থানার দুশতদিঘী এলাকার বাসিন্দা মালেকা বেগম বিএসএফের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আবেদন করেন মায়ের মরদেহ এক নজর দেখার জন্য।

 

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, মানবিক বিবেচনায় ভারতীয় স্বজনদের জন্য বিশেষ অনুমতি দেওয়া হয়। মঙ্গলবার সকালে ১৫ মিনিটের জন্য মরদেহটি শূন্যরেখায় আনা হয় যাতে মালেকা বেগম ও তার স্বজনরা শেষবারের মতো দেখতে পারেন।

 

মালেকা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আলাদা দেশে থাকার কারণে মায়ের মৃত্যুসংবাদ শুনে তিনি গভীর কষ্টে ছিলেন। আইনগত জটিলতার কারণে শেষ দেখা পাওয়াটাও যেন অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। তবে বিএসএফ ও বিজিবির সহায়তায় তিনি শেষবারের মতো মায়ের মুখটি দেখতে পেরেছেন। এ উদ্যোগের জন্য তিনি বিজিবি ও বাংলাদেশের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.