গোমস্তাপুর( চাঁপাইনবাবগঞ্জ ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌর এলাকার খোয়াড়মোড় অটোরিক্সা ও মাহিন্দ্রা চালক সভাপতির সভাপতি ও শ্রমিকদল নেতা ফেরদৌস রানা শান্তর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রহনপুর খোয়ারমোড়ে আয়োজিত এ মানববন্ধনে সমিতির সদস্যরা অংশগ্রহণ করে। এতে বক্তব্য রাখেন তার (শান্তর) স্ত্রী জাকিরা খাতুন , সমিতির সাধারণ সম্পাদক জহরুল ইসলাম, নির্বাহী সদস্য জসিম উদ্দিন , সদস্য আনোয়ার হোসেন, নজরুল ইসলামসহ অন্যরা।প্রসঙ্গত: বৃহস্পতিবার রাতে রহনপুর পৌর এলাকার খোয়ারমোড়ে তার উপর প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। এতে সে গুরুত্বর আহত হয়। সে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে মানববন্ধনে জানানো হয় । এদিকে, এ ঘটনার প্রতিবাদে শুক্রবার দিনভর রহনপুর খোয়াড়মোড় থেকে বিভিন্ন রুটে চলাচল করা অটোরিকশা ও মাহেন্দ্রা চলাচল বন্ধ রাখে চালকরা।
