চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ জেলার পাঁচটি থানায় লটারির মাধ্যমে নতুন অফিসার ইনচার্জ (ওসি) নিয়োগ দেওয়া হয়েছে। নির্বাচিত কর্মকর্তাদের নাম নিম্নরূপ—
চাঁপাইনবাবগঞ্জ মডেল থানা: মোঃ নুরে আলম
শিবগঞ্জ থানা: মোঃ হুমায়ুন কবির
ভোলাহাট থানা: মোঃ একরামুল হোসাইন
গোমস্তাপুর থানা: মোঃ আব্দুল বারিক
নাচোল থানা: মোঃ আছলাম আলী
লটারির মাধ্যমে ওসি পদে নিয়োগ জেলা পুলিশের একটি নতুন উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে, যা প্রক্রিয়াটিকে আরও স্বচ্ছ ও নিরপেক্ষ করার লক্ষ্যেই গ্রহণ করা হয়েছে।
