শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৪ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৮ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৮.০৬°C
SP_WEATHER_BROKEN_CLOUDS Humidity: ৬৮%
Wind: N at ৩.০৯ M/S
শনিবার
২৫.০১°C / ২৫.০১°C
রবিবার
২৬°C / ২৬°C
সোমবার
৩০.৫৬°C / ৩০.৫৬°C
মঙ্গলবার
৩০.৯৪°C / ৩০.৯৪°C
বুধবার
২৭.৮৩°C / ২৭.৮৩°C
বৃহস্পতিবার
২৬.৪৩°C / ২৬.৪৩°C
শুক্রবার
২৫.৪৬°C / ২৫.৪৬°C

ভোলাহাটে বাস -মোটরসাইকেল দুর্ঘটনায় একজনের মৃত্যু

ভোলাহাটে বাস -মোটরসাইকেল দুর্ঘটনায় একজনের মৃত্যু

ভোলাহাট প্রতিনিধি 

 

ভোলাহাটের ছাইতনতলা এলাকায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা গেছেন এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোলাহাট কলেজ মোড় থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়ানো ‘ম্যাক্স ট্রাভেলস’ কোচটি ছাইতনতলা এলাকায় একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। মোটরসাইকেলে দুইজন আরোহী ছিলেন—এর মধ্যে একজন ঘটনাস্থলেই প্রাণ হারান এবং অন্যজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

 

মারা যাওয়া ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা না গেলেও, তার পকেটে থাকা আইডি কার্ড অনুযায়ী ঠিকানা—

নাম :মিঠুন কুমার দাস 

গ্রাম/রাস্তা: হরিনগর

ডাকঘর: রাণীহাটি ৬৩০০

উপজেলা: শিবগঞ্জ

জেলা: চাঁপাইনবাবগঞ্জ।

 

দুর্ঘটনায় হতাহতদের প্রতি স্থানীয়দের শোক ও ক্ষোভ দেখা গেছে।

 

 

পুলিশ ঘাতক বাসটি শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কাজ শুরু করেছে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.