শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৪ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৮ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৮.০৬°C
SP_WEATHER_BROKEN_CLOUDS Humidity: ৬৮%
Wind: N at ৩.০৯ M/S
শনিবার
২৫.০১°C / ২৫.০১°C
রবিবার
২৬°C / ২৬°C
সোমবার
৩০.৫৬°C / ৩০.৫৬°C
মঙ্গলবার
৩০.৯৪°C / ৩০.৯৪°C
বুধবার
২৭.৮৩°C / ২৭.৮৩°C
বৃহস্পতিবার
২৬.৪৩°C / ২৬.৪৩°C
শুক্রবার
২৫.৪৬°C / ২৫.৪৬°C

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকচাপায় এক বৃদ্ধা নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

 বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার হরি নগর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

 

নিহতের নাম জাহানারা বেগম (৮০)। তিনি মৃত রইস উদ্দিনের স্ত্রী ও মৃত জবেদা বেগমের কন্যা।তার বাড়ি রানিহাটি ইউনিয়নের ঘোড়াপাখিয়া গ্রামে। 

 

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে জাহানারা বেগম রাস্তা পার হওয়ার সময় ঢাকা মেট্রো-ট-১৭-০৫৬ নম্বরের একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

 

এ ব্যাপারে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের আত্মীয়-স্বজনের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ আইনী প্রক্রিয়া শেষে প্ররিবাদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ঘাতক ট্রাক টি পালিয়ে যাওয়ায় ট্রাক আটক করা সম্ভব হয়নি।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.