স্টাফ রিপোর্টার:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও সংগঠক আলহাজ্ব মোঃ আকবর আলী আর নেই। রোববার দুপুরে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম আলহাজ্ব মোঃ আকবর আলী সুজন এর শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি, সুহৃদ সমাবেশ শিবগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা এবং শিবগঞ্জ স্নাতক মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন সহকারী অধ্যাপক ছিলেন। শিক্ষা ও সমাজ উন্নয়নে তার ভূমিকা এলাকাবাসীর মাঝে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।
শিবগঞ্জের তিনি মারকাজ মসজিদের অন্যতম প্রতিষ্ঠাতা । তিনি মসজিদ, মাদক্রাসা বিমানে শিবগঞ্জে সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছেন।
আজ রোববার এশার নামাজের পর শিবগঞ্জ পৌরসংলগ্ন মারকাজ মসজিদ প্রাঙ্গণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং সেখানেই দাফন সম্পন্ন করা হবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
