বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৩ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৭ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

৩০.১৩°C
SP_WEATHER_MODERATE_RAIN Humidity: ৫৮%
Wind: SSE at ২.৩১ M/S
শুক্রবার
২৩.৩৫°C / ২৩.৩৫°C
শনিবার
২৭.৯৩°C / ২৭.৯৩°C
রবিবার
৩১.৫৩°C / ৩১.৫৩°C
সোমবার
৩০.৯৮°C / ৩০.৯৮°C
মঙ্গলবার
২৫.৯৯°C / ২৫.৯৯°C
বুধবার
২৬.৪৮°C / ২৬.৪৮°C
বৃহস্পতিবার
২৫.২৯°C / ২৫.২৯°C

চাঁপাইনবাবগঞ্জে ডাকসু-রাকসু'র ভিপি সহ জামায়াত প্রাথীর উপস্থিতিতে ঐতিহাসিক ছাত্র-যুব উৎসব শুরু

 চাঁপাইনবাবগঞ্জে ডাকসু-রাকসু'র ভিপি সহ জামায়াত প্রাথীর উপস্থিতিতে ঐতিহাসিক ছাত্র-যুব উৎসব শুরু

 

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের আয়োজনে আজ শনিবার নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘ছাত্র–যুব উৎসব সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫’। বেলা ২টা ৩০ মিনিটে দিনব্যাপী নানা অনুষ্ঠানমালায় উৎসব প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে।

 

আয়োজকদের মতে, তরুণ প্রজন্মের ইতিবাচক উৎপাদনশীলতা বৃদ্ধি, দেশীয় সংস্কৃতির চর্চাকে উৎসাহিত করা এবং ছাত্র–যুব সমাজকে গঠনমূলক কর্মকাণ্ডে যুক্ত করাই এই উৎসবের প্রধান উদ্দেশ্য।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মোঃ  নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আমীর, ঢাকা মহানগরী দক্ষিণ। তিনি নবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি হওয়ায় অনুষ্ঠানে তার উপস্থিতি বিশেষ তাৎপর্য এনে দেয়।

 

উৎসবে বিশেষ অতিথি আছেন

জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

 

ড. শফিকুল ইসলাম মাসুদ, সেক্রেটারি, ঢাকা মহানগরী দক্ষিণ

 

 

এ ছাড়া দেশের তিন প্রধান বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদের ভিপিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—

 

সাদিক কায়েম (ঢাকা বিশ্ববিদ্যালয়)

 

মোস্তাকুর রহমান জাহিদ (রাজশাহী বিশ্ববিদ্যালয়)

 

ইব্রাহিম হোসেন রনি (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)

 

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন

অধ্যাপক মোহা: আবু বকর, ভাইস চেয়ারম্যান, চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরাম।

 

উৎসবকে কেন্দ্র করে স্থানীয় ছাত্র ও যুব সমাজের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। আয়োজকদের মতে, এই সাংস্কৃতিক উৎসব নবাবগঞ্জের শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রাণসঞ্চার করবে এবং তরুণদের মধ্যে সৃজনশীলতার চর্চা আরও বৃদ্ধি পাবে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.