নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জ শহরের ফকিরপাড়ায় পারিবারিক বিরোধের জেরে ককটেল বিস্ফোরণে তিন নারী আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— ফকিরপাড়ার সিহাব আলীর স্ত্রী সম্পা খাতুন, মো. আজমের স্ত্রী সান্ত্বনা বেগম ও মো. মুরাদের স্ত্রী রিপা। বিস্ফোরণে তারা সামান্য আহত হন। পরে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।
ঘটনাটি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের ওসি জানান, স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ী হাসি খাতুনের সঙ্গে তার আত্মীয় মো. চাঁনের দীর্ঘদিনের পারিবারিক বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরেই বাড়ির সংলগ্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
ওসি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
