শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ, নেসকো, চাঁপাইনবাবগঞ্জ দপ্তরের আওতাধীন রসুলপুর ১১ কেভি ফিডারের লাইনের পোল স্থানান্তর কাজের জন্য আগামী ১৪ নভেম্বর (শুক্রবার) সকাল ০৮:০০টা হতে বিকাল ০৫:০০টা পর্যন্ত নিম্নোক্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
প্রভাবিত এলাকাসমূহ হলো — একাডেমী মোড়, নরোত্তমপুর, নৌকাবাগান, ভাংগাব্রীজ, পিঠালীতলা উত্তরপাড়া, পিঠালীতলা দক্ষিণপাড়া, ঝাকসুপাড়া, মাদ্রাসা মোড় ও গাজীমোড়।
তবে অন্য সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষ।
এদিকে ৩৩ কেভি বিদ্যুৎ সরবরাহ লাইন চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আঞ্চলিক সড়কের উপর থেকে সরানোর জন্য শিবগঞ্জ পৌর এলাকার নেসকোর আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ শনিবার সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এবং রবিবার সকাল ৭ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিষয়টি মুঠোফোন ও মাইকিংয়ের মাধ্যমে সম্মানিত গ্রাহকগণকে অবহিত করা হয়েছে।
