চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে ‘পদ্মা বাঁচাও’ আন্দোলন শুরু করেছে বিএনপি। শুক্রবার ভোলাহাটে জনসভা করার মাধ্যমে ৪ টি সফল জনসভা করল দলটি। তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এ সমাবেশ করেছে। এরই ধারবাহিকতায় আগামী ১৫ নভেম্বর পদ্মা বাঁচাও অন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এ দিন নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে সমাবেশের আয়োজন করা হবে। এতে যোগ দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত পদ্মা বাঁচাও সমাবেশের প্রস্তুুতি সভায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হারুনুর রশীদ এ তথ্য জানান।
