বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৩ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৭ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

৩০.১৩°C
SP_WEATHER_MODERATE_RAIN Humidity: ৫৮%
Wind: SSE at ২.৩১ M/S
শুক্রবার
২৩.৩৫°C / ২৩.৩৫°C
শনিবার
২৭.৯৩°C / ২৭.৯৩°C
রবিবার
৩১.৫৩°C / ৩১.৫৩°C
সোমবার
৩০.৯৮°C / ৩০.৯৮°C
মঙ্গলবার
২৫.৯৯°C / ২৫.৯৯°C
বুধবার
২৬.৪৮°C / ২৬.৪৮°C
বৃহস্পতিবার
২৫.২৯°C / ২৫.২৯°C

চলো জি ভাই, হাঁরঘে পদ্মা বাঁচাই' ব্যানারে তৃতীয় জনসভায় নাচোলে বিএনপি দলীয় তিন প্রার্থী

চলো জি ভাই, হাঁরঘে পদ্মা বাঁচাই' ব্যানারে তৃতীয় জনসভায় নাচোলে  বিএনপি দলীয় তিন প্রার্থী

 

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ-

 

পদ্মা কেবল একটি নদী নয়, এটি আমাদের জীবনরেখা। এই নদীর পানি বন্ধ হয়ে গেলে উত্তরবঙ্গের কৃষি, অর্থনীতি ও পরিবেশ ধ্বংসের মুখে পড়বে। তাই পদ্মার ন্যায্য পানি বণ্টনের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।দুর্বার আন্দোলনের মাধ্যমে ভারতের কাছে থেকে পদ্মা নদীর ন্যায্য পানি আদায় করা হবে বলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক এমপি (৪৩চাঁপাইনবাবগঞ্জ ৩) হারুনুর রশিদ এসব কথা বলেন। 

 

চলো জি ভাই, হাঁরঘে পদ্মা বাঁচাই' এই প্রতিপাদ্যকে সামনে রেখে পদ্মা নদীর ন্যায্য পানি বণ্টনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হারুনুর রশিদ।

বৃহস্পতিবার (৬ই নভেম্বর) নাচোল ডাকবাংলো মাঠে নাচোল পৌর ও উপজেলা বিএনপির আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের ১৩ তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সাবেক এমপি(৪৫ চাঁপাইনবাবগঞ্জ ১) অধ্যাপক,শাজাহান মিঞা।এছাড়া নাচোল পৌর বিএনপির সভাপতি মোশেদ্দুকুর রহমান,সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা,কসবা ইউপির চেয়োরম্যান জাকারিয়া আল মেহরাব সহ দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, ভারত যদি আমাদের বন্ধু হতো, তাহলে নরহত্যাকারী, গুম ও বিচারবহির্ভূত হত্যার দায়ীরা, যারা বিনা ভোটে অন্যায়ভাবে ১৫ বছর ক্ষমতা দখল করেছে তাদের আশ্রয় দিতো না। বরং বাংলাদেশের কাছে ফেরত দিতো। যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, বিভ্রান্তি ছড়াচ্ছে, তারা জনগণের বন্ধু না বলেও উল্লেখ করেন তিনি।এ সময় বক্তারা বলেন, নদীর পানি বন্ধ হয়ে গেলে উত্তরবঙ্গের কৃষি, অর্থনীতি ও পরিবেশ সম্পূর্ণ ধ্বংসের মুখে পডবে। তাই পদ্মার ন্যায্য পানি বণ্টনের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহŸান জানান তারা।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.