চাঁপাইনবাবগঞ্জ, ২৯ অক্টোবর ২০২৫:
চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট সীমান্ত থেকে ৯৩ বোতল ভারতীয় মদ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৯ অক্টোবর) সকালে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধীনস্থ চাঁনশিকারী বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১৯৭/৩-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট থানাধীন ১নং ভোলাহাট ইউনিয়নের চামুচা গ্রামস্থ ফরেষ্ট ক্যানেল সংলগ্ন ধানক্ষেত এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে টহলদলটি ভারতীয় মদ পাচারের একটি চালান উদ্ধার করে, যার মোট সংখ্যা ৯৩ বোতল। তবে অভিযানের সময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃত মদ পরবর্তী আইনানুগ প্রক্রিয়া শেষে ভোলাহাট থানায় হস্তান্তর করা হবে।
