শিবগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল বিকেল ৩টায় শিবগঞ্জে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে। র্যালিটি শিবগঞ্জ ফায়ার সার্ভিস মোড় থেকে শুরু হয়ে শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ মোড়ে গিয়ে শেষ হবে।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা।
অনুষ্ঠানটিতে স্থানীয় যুবদল, ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করবে বলে আশা করা হচ্ছে।
