শিবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল সোমবার (২৭ অক্টোবর ২০২৫) একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে।
শিবগঞ্জ ডাকবাংলো চত্বরে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে শিবগঞ্জ উপজেলা ও পৌর যুবদল।
ক্যাম্পে মেডিসিন, অর্থোপেডিক ও গাইনি বিশেষজ্ঞ ডাক্তারগণ উপস্থিত থেকে রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করবেন।
আয়োজকরা জানান, দেশের অসহায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। যুবদল শুধু রাজনীতি নয়, জনসেবাকেও তাদের দায়িত্ব মনে করে নিয়মিত এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করছে।
জাতীয়তাবাদী যুবদলের নেতৃবৃন্দ সকলকে সময়মতো উপস্থিত থেকে এই মানবিক উদ্যোগকে সফল করে তোলার আহ্বান জানিয়েছেন।
