রবিবার, ১১ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৬ আশ্বিন ১৪৩৩ | আরবি: ৩০ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৭.৫১°C
ঘন মেঘলা Humidity: ৬২%
Wind: WNW at ১.৫৫ M/S
সোমবার
২৫.৪৫°C / ২৫.৪৫°C
মঙ্গলবার
২৭.৪৬°C / ২৭.৪৬°C
বুধবার
৩১.৭৩°C / ৩১.৭৩°C
বৃহস্পতিবার
৩২.৬৩°C / ৩২.৬৩°C
শুক্রবার
২৮.৯৮°C / ২৮.৯৮°C
শনিবার
২৮.০৮°C / ২৮.০৮°C
রবিবার
২৬.৮৭°C / ২৬.৮৭°C

বীরমুক্তিযোদ্ধা ও পোষ্যদের সাথে ঋণ বিতরণ ও আদায় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

বীরমুক্তিযোদ্ধা ও পোষ্যদের সাথে ঋণ বিতরণ ও আদায় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

শিবগঞ্জ, প্রতিনিধি 

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কর্তৃক বাস্তবায়িত “বীরমুক্তিযোদ্ধা ও তাদের পোষ্যদের প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থান” শীর্ষক কর্মসূচির আওতায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তৌফিক আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জনাব শাহিন আকতার, শিবগঞ্জ ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান জনাব সাব্বির আহম্মেদ প্রমুখ।

 

সভায় বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের আত্মত্যাগের কারণেই আমরা আজ স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তাই তাঁদের কল্যাণ ও আত্মকর্মসংস্থানের উদ্যোগকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ ও ঋণের মাধ্যমে বীরমুক্তিযোদ্ধা ও তাঁদের পোষ্যদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলাই এই কর্মসূচির মূল লক্ষ্য।

 

শেষে উপস্থিত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা এমন উদ্যোগের জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কর্মসূচির কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের অঙ্গীকার করেন।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.