শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৫ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৯ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৪.০৪°C
SP_WEATHER_CLEAR_SKY Humidity: ৮০%
Wind: NNE at ১.৭৩ M/S
রবিবার
২৫.৫৩°C / ২৫.৫৩°C
সোমবার
২৬.৬২°C / ২৬.৬২°C
মঙ্গলবার
৩০.৭১°C / ৩০.৭১°C
বুধবার
৩১.৭৫°C / ৩১.৭৫°C
বৃহস্পতিবার
২৭.৬৩°C / ২৭.৬৩°C
শুক্রবার
২৭.৭২°C / ২৭.৭২°C
শনিবার
২৭.১৮°C / ২৭.১৮°C

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ৯৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ৯৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, 

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বিশেষ অভিযানে ৯৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।

 

র‍্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১ অক্টোবর ২০২৫ তারিখ রাত ৮টা ৫ মিনিটে র‍্যাব-৫ এর একটি আভিযানিক দল সরকারি গাড়িযোগে জেলার বিভিন্ন থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযানে নামে।

 

অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালীনগর এলাকায় জনৈক আতাউল্লা গণির বাড়ির সামনে পাকা রাস্তায় কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ে অবস্থান করছে।

 

সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিসি-১ এর দলটি দ্রুত সেখানে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন—

১️⃣ মোঃ নাসির উদ্দিন (৫৬), পিতা মৃত আলফাজ উদ্দিন, গ্রাম পাড় কালীনগর, সদর উপজেলা।

২️⃣ মোঃ বাদশা মিয়া (৫০), পিতা মৃত আবুল হোসেন, গ্রাম লক্ষী নারায়নপুর গাজীপাড়া, সদর উপজেলা, চাঁপাইনবাবগঞ্জ।

 

অভিযানের সময় ১ নম্বর আসামির হাতে থাকা নীল রঙের পলিথিন ব্যাগ থেকে ৯৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে একটি নম্বরবিহীন লাল-কালো রঙের HERO HF-DELUXE মোটরসাইকেল জব্দ করা হয়।

 

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেলসহ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.