শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৫ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৯ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৪.০৪°C
SP_WEATHER_CLEAR_SKY Humidity: ৮০%
Wind: NNE at ১.৭৩ M/S
রবিবার
২৫.৫৩°C / ২৫.৫৩°C
সোমবার
২৬.৬২°C / ২৬.৬২°C
মঙ্গলবার
৩০.৭১°C / ৩০.৭১°C
বুধবার
৩১.৭৫°C / ৩১.৭৫°C
বৃহস্পতিবার
২৭.৬৩°C / ২৭.৬৩°C
শুক্রবার
২৭.৭২°C / ২৭.৭২°C
শনিবার
২৭.১৮°C / ২৭.১৮°C

শিবগঞ্জে দীপাবলি উদযাপন: অশুভ শক্তির পরাজয়ে আলোর উৎসব

শিবগঞ্জে দীপাবলি উদযাপন: অশুভ শক্তির পরাজয়ে আলোর উৎসব

চাঁপাইনবাবগঞ্জেশিবগঞ্জে  উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দীপাবলি বা দীপোৎসব। অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির বিজয় ও অন্ধকার দূর করে আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে দিনটি পালন করছে জেলার হিন্দু সম্প্রদায়।

 

সোমবার  (২০ অক্টোবর) সন্ধ্যা থেকেই শহর ও উপজেলার বিভিন্ন মন্দির, পূজামণ্ডপ এবং হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে প্রদীপ প্রজ্বলন, আতশবাজি ও পূজা-অর্চনার মধ্য দিয়ে শুরু হয় দীপাবলি উৎসব। রঙিন আলোয় সাজানো হয় মন্দির ও বাড়িঘর। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ অংশ নেয় আলোর এই উৎসবে।

 

চাঁপাইনবাবগঞ্জশিবগঞ্জে  উপজেলা জয় কালী  মন্দির, রক্ষা কালী মন্দির শ্মশান কালী মন্দির সহ বিভিন্ন  স্থানে ছিল ভক্ত-অনুরাগীদের উপচে পড়া ভিড়। ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি ছিল উৎসবের আনন্দ ও মিলনমেলা।

 

হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, দীপাবলি অশিবগঞ্জে শুভ শক্তির ওপর শুভ শক্তির বিজয়ের প্রতীক এবং এই দিনটি আলোর মাধ্যমে জীবনের অন্ধকার দূর করার বার্তা দেয়।

 

দীপাবলি উপলক্ষে শিবগঞ্জ  উপজেলা  প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন হিন্দু সম্প্রদায়ের সদস্যদের প্রতি শুভেচ্ছা জানিয়েছে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.