স্টাফ রির্পোটার, শিবগঞ্জঃ
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে শিক্ষকদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে এবং ২০% বাড়িভাড়া, ১৫০০/- চিকিৎসাভাতা ও ৭৫% উৎসবভাতার দাবীতে শিবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) সকালে সত্রাজিতপুর বাজারের সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের সামনে সত্রাজিতপুর আলাবক্স মেমোরিয়াল ডিগ্রী কলেজ শিক্ষক কর্মচারী কল্যান সমিতির উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এ কর্মসূচির সাথে একাতœতা ঘোষণা করে সত্রাজিতপুর ফাযিল মাদ্রাসা,সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়,চন্ডিপুর বালিকা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,কর্মচারীগণ এতে অংশ নেন। এতে বক্তব্য দেন আলাবক্স মেমোরিয়াল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোরশেদুল হক,ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ¦ মো: এনামুল হক এবং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলামসহ অন্যান্যরা।
এসময় অংশগ্রহনকারীরা দ্রæত শিক্ষকদের ৩ দফা মেনে নিয়ে শিক্ষকদের রাজপথ থেকে শ্রেণীকক্ষে ফিরে যেতে সহযোগীতা করার জন্য সরকারকে অনুরোধ জানান।
