বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৩ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৭ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

৩০.১৩°C
SP_WEATHER_MODERATE_RAIN Humidity: ৫৮%
Wind: SSE at ২.৩১ M/S
শুক্রবার
২৩.৩৫°C / ২৩.৩৫°C
শনিবার
২৭.৯৩°C / ২৭.৯৩°C
রবিবার
৩১.৫৩°C / ৩১.৫৩°C
সোমবার
৩০.৯৮°C / ৩০.৯৮°C
মঙ্গলবার
২৫.৯৯°C / ২৫.৯৯°C
বুধবার
২৬.৪৮°C / ২৬.৪৮°C
বৃহস্পতিবার
২৫.২৯°C / ২৫.২৯°C

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি'র ২ গ্রুপের সংঘর্ষের ঘটনায় নিহত ১

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি'র ২ গ্রুপের সংঘর্ষের ঘটনায় নিহত ১

 

চাঁপাইনবাবগঞ্জ  প্রতিনিধি

 

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে অধিপাত্য বিস্তারের জেরে সংঘর্ষের ঘটনায় এক বিএনপি কমীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের বোন তাঞ্জিলা বেগম।

 

 

নিহত মিলন (৩৫)  উপজেলার ফতেপুর ইউনিয়নের  মারকইল, সাহাপুকুরের মহল্লার নওসেদ আলির ছেলে। মিলন চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আঃ সালাম তুহিনের সমর্থক ছিলেন।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল বিএনপি নেতা আব্দুস সালাম তুহিন ও সাবেক এমপি আমিনুল ইসলামের সমর্থকদের মধ্যে। এরই ধারাবাহিকতায় গত ৩ দিন আগে আমিনুল ইসলামের সমর্থক তরিকুল, কামরুল, শফিকুলকে মারধর করে আব্দুস সালাম তুহিনের সমর্থকরা মারধর করে। এরই জের ধরে মঙ্গলবার সকালে পাল্টা হামলা করে আমিনুল ইসলামের সমর্থকরা। এতে অন্তত ১৪ জন গুরুতর আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে ৮ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।এদের মধ্যে গুরুতর আহত মিলন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। 

 

 

নাচোল থানার ওসি মনিরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং এলাকায় পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। তিনি আরও জানান, এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় মামলা দায়ের করেনি। মিলনের পারিবারিক সূত্রে এবং বিভিন্ন সূত্রে জেনেছেন যে মিলন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তিনি আরো জানান এ ঘটনায় কোনো পক্ষ মামলা না করলে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করবে। 

 

 

এদিকে পুলিশ বিএনপি'র দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে সংঘর্ষ  দাবি করলেও  সংঘর্ষের ঘটনাটি প্রতিপক্ষ  দুই নেতাই রাজনৈতিক নেয়, স্থানীয় আধিপত্য বলে দাবি করেছে।  এই সংঘর্ষের পেছনে স্থানীয় রাজনীতি ও জমি-জমা সংক্রান্ত বিরোধ দাবী ঐ দুটি নেতার।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.