শিবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), কৃষক দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে এই প্রচারণা চালানো হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক রেজাউল করিম, দাইপুকুরিয়া ইউনিয়ন কৃষক দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপির ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করে জনগণের সমর্থন কামনা করেন।
