চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ, গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গোমস্তাপুর ও রাধানগর ইউনিয়ন বিএনপির পূর্নাঙ্গ কমিটি বিলুপ্ত ঘোষনা এবং রহনপুর ও বোয়ালিয়া ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক কে দলীয় পদসহ সকল কার্যক্রম থেকে অপসারণ করেছে। দলীয় সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ঠ ইউনিয়নগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কয়েকজন প্রভাবশালী নেতা দীর্ঘদিন ধরে দলবিরোধী কর্মকান্ডে জড়িয়ে পডায় এ সিদ্ধান্ত দিয়েছে দল। গোমন্তাপুর উপজেলা বিএনপি গত ১২ অক্টোবর এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেছে।
উপজেলা বিএনপি’র আহবায়ক (ভারপ্রাপ্ত) মোঃ মোয়াজ্জেম হোসেন ও সদস্য সচিব এ্যাড. নুরুল ইসলাম সেন্টু বিষয়টি নিশ্চিত করেন।
গোমস্তাপুর উপজেলা বিএনপির এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল রায়হান ও সাধারণ সম্পাদক মোঃ মার্জুক আহমেদ দলীয় সিদ্ধান্ত অমান্য করে জাতীয়তাবাদী দল থেকে বহিষ্কৃত ব্যক্তির সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা, তার পক্ষে অবস্থান গ্রহণ, সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার চালানো এবং দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ না নিয়ে উল্টো নেতাকর্মীদের বাধা প্রদান করেন। অভিযোগে আরও বলা হয়, তাঁরা জেলা বিএনপির সিনিয়র নেতাদের উপস্থিতিতে ও সন্ত্রাসী আচরণ প্রদর্শন করে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “দলের শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপে প্রত্যক্ষ অংশ গ্রহণের সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়। অচিরেই নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে বলেও উল্লেখ করা হয় প্রেস নোটে।”
একইভাবে দলটির উপজেলা কমিটির অভিযোগ, রাধানগর ইউনিয়ন শাখা বিএনপির সভাপতি মোঃ আনিশুর রহমান মাস্টার ও সাধারণ সম্পাদক মোঃ সামাউল হক বাবুল দলীয় সিদ্ধান্তকে তোয়াক্কা না করে বহিষ্কৃত ব্যক্তির পক্ষে অবস্থান নেন এবং দলের কর্মসূচি বানচাল করার চেষ্টা করেন। তাঁরা ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচার প্রচারনা চালিয়ে দলের ভেতরে ও বাইরে বিভাজন ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। জেলা ও উপজেলা বিএনপির তদন্তে এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় রাধানগর ইউনিয়ন শাখা বিএনপির কমিটিও বিলুপ্ত করা হয়েছে।
অন্যদিকে প্রেসনোটের অপর অংশে আরো জানানো হয়, রহনপুর ও বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ওঠা অভিযোগ আরও মারাত্মক। তাঁরা দলীয় কর্মসূচি বর্জন করে বহিষ্কৃত ব্যক্তির সঙ্গে মিটিং-মিছিল চালিয়ে যান। শুধু তাই নয়, ছাত্র ও শিক্ষকদের জিম্মি করে মারধর, এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডে সম্পৃক্ততা, লুঙ্গি পরিহিত অবস্থায় লাঠি হাতে ত্রাস সৃষ্টিসহ নানা অপকর্মে লিপ্ত থাকার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। ফলে সংগঠনের ভাবমূর্তি রক্ষার্থে রহনপুর ইউনিয়ন বিএপি শাখার সাধারণ সম্পাদক মোঃ আজিবুর রহমান ও বোয়ালিয়া ইউনিয়ন শাখা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রানাকে দলীয় পদসহ দলের সকল কার্যক্রম থেকে অপসারণ করা হয়েছে।
উপজেলা বিএনপি’র আহবায়ক (ভারপ্রাপ্ত) মোঃ মোয়াজ্জেম হোসেন বলেন, শিগগিরই গোমন্তাপুর, রাধানগর, রহনপুর ও বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে, যেখানে ত্যাগী, নিবেদিত ও সংগঠনের প্রতি অনুগত নেতাদের অগ্রাধিকার দেওয়া হবে। দলীয় সূত্রে আরও জানা গেছে, গোমন্তাপুর উপজেলা বিএনপি সম্প্রতি গঠনতন্ত্র ও শৃঙ্খলা রক্ষায় শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করেছে। “দলবিরোধী কর্মকান্ডে জড়িত যেই হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না”এমন বার্তাও দিয়েছে তারা। “দলীয় আদর্শ ও শৃঙ্খলার প্রশ্নে কোনো আপস করা হবে না। যারা দলের ভাবমূর্তি নষ্ট করবে, তাদের স্থান বিএনপিতে নেই। গোমন্তাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ রাখতে নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে।”
সদস্য সচিব এ্যাড. নুরুল ইসলাম সেন্টু কমিটি বানিজ্যের অভিযোগ অস্বীকার করে বলেন, শৃঙ্খলা ভঙ্গ, গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপ ও বিশৃঙ্খলায় জড়িত থাকার অভিযোগে রাধানগর ও গোমস্তাপুর ইউনিয়নসহ দুই শাখা কমিটি বাতিল এবং একই অভিযোগে রহনপুরের বোয়ালিয়ার সাধারণ সম্পাদককে অব্যাহতি দেওয়া হয়েছে ।
রাধানগর ইউনিয়ন শাখা বিএনপির সভাপতি মোঃ আনিশুর রহমান মাস্টার জানান, ৬/৭ টি যে অভিযোগ আনা হয়েছে সেগুলো সবই ভিত্তিহীন। কোন লিখিত কারন দর্শানোর নোটিশ ছাড়ায় জানুয়ারীর অভিযোগ অক্টোবর মাসে করে হাস্যকর প্রেসনোট দিয়েছে।যা দলীয় সিদ্ধান্ত মোতাবেক হয়নি।তাই তিনি বা তারা এ আদেশ মানবেননা।
গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল রায়হান কারন দর্শানোর নোটিশ ছাড়া এ প্রত্রিয়া গঠনতন্ত্র মোতাবেক ও যথাযথ হয়নি দাবী করে তিনি বলেন, বর্তমান আহবায়ক কমিটি বানিজ্য করার জন্য তাদেরকে অগণতান্ত্রিক ভাবে সরিয়ে দেয়ার চেষ্টা করছে। তাদের মাঠে দুর্বল অবস্থান। অন্যদিকে আমরা ২০২১ সাল থেকে কমিটি তে আছি এবং দলীয় সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছি। প্রয়াত নেতা বাইরুল ইসলামের কমিটি ভেঙ্গে বর্তমান উপজেলার আহবায়ক ও সদস্য সচিব তাদের অনুগতদের বসানোর প্রক্রিয়া হিসেকে তাদের সরিয়ে দিচ্ছে।
সাধারণ সম্পাদক মোঃ মার্জুক আহমেদ জানান, সর্ম্পন্ন ব্যক্তিগত আক্রোসে তাদের দল থেকে সরানো হচ্ছে।তাই তারা দলের উদ্ধতন নেতাদের জানিয়েছেন।বিষয়টি নিয়ে মোচেও কেউ জিন্তিত নন বলে জানান এ নেতা।
তবে রহনপুর ইউনিয়ন বিএপি শাখার সাধারণ সম্পাদক মোঃ আজিবুর রহমান ও বোয়ালিয়া ইউনিয়ন শাখা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রানাকে ফোনে না ডাওয়া যাওয়ায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়ুনি।
