শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৫ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৯ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৭.৫১°C
ঘন মেঘলা Humidity: ৬২%
Wind: WNW at ১.৫৫ M/S
রবিবার
২৫.৫৮°C / ২৫.৫৮°C
সোমবার
২৬.২২°C / ২৬.২২°C
মঙ্গলবার
৩০.৪২°C / ৩০.৪২°C
বুধবার
৩১.৩৯°C / ৩১.৩৯°C
বৃহস্পতিবার
২৮.২৬°C / ২৮.২৬°C
শুক্রবার
২৮°C / ২৮°C
শনিবার
২৭.৩৩°C / ২৭.৩৩°C

গোমস্তাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গোমস্তাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গোমস্তাপুর প্রতিনিধি 

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫। এ উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় র‍্যালি, অগ্নি নির্বাপণ মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণচন্দ্র, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, ফায়ার সার্ভিস ইনচার্জ মাহাতাব আলি, উপজেলা এলজিইডি কর্মকর্তা আছাবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আজিজুর রহমান, ডাসকো ফাউন্ডেশনের ইউনিট ম্যানেজার আবুল বাশারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নি নির্বাপণ মহড়া প্রদর্শন করেন।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.