মালদা প্রতিনিধি
মালদা, ১২ সেপ্টেম্বর ২০২৫:
দক্ষিণ মালদার কোতোয়ালি ভবনে আজ সকালে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক। সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ মালদার কংগ্রেসের মাননীয় সাংসদ ইশা খান চৌধুরী।
বৈঠকে আগামী দিনের কর্মসূচি, বি.এল.এ নির্বাচন এবং সাংগঠনিক বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার লক্ষ্যে সভায় উপস্থিত নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেসের জেলা কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন ব্লকের সভাপতি, প্রাক্তন বিধায়ক মুত্তাকিন আলম, এবং সমস্ত শাখা সংগঠনের সভাপতি ও নেতৃবৃন্দ।
সভা শেষে সাংগঠনিক ঐক্য ও দলীয় কর্মকৌশল বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান মাননীয় সাংসদ ইশা খান চৌধুরী।