বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ | বাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৬ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৪.১৯°C
SP_WEATHER_LIGHT_RAIN Humidity: ৮১%
Wind: E at ২.৯৬ M/S
বৃহস্পতিবার
২৪.৪৮°C / ২৪.৪৮°C
শুক্রবার
২৯.৪৪°C / ২৯.৪৪°C
শনিবার
৩৩.২৬°C / ৩৩.২৬°C
রবিবার
৩১.৩৩°C / ৩১.৩৩°C
সোমবার
২৮.২°C / ২৮.২°C
মঙ্গলবার
২৬.০৮°C / ২৬.০৮°C
বুধবার
২৫.০৩°C / ২৫.০৩°C

বিয়ের গাউনে ‘অতিরিক্ত খোলামেলা’ লুক! ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক, ট্রোলের মুখে কনে বেকি

বিয়ের গাউনে ‘অতিরিক্ত খোলামেলা’ লুক! ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক, ট্রোলের মুখে কনে বেকি

নিজস্ব প্রতিবেদক 

বিভিন্ন দেশে বিয়ের রীতিনীতি ও বর-কনের সাজপোশাক ভিন্ন হলেও, বিয়ের পোশাক বাছাইয়ে ঐতিহ্য ও ব্যক্তিগত রুচির মেলবন্ধনই সাধারণত প্রাধান্য পায়। ভারতীয় বিয়েতে যেখানে কনেরা বেনারসি বা লেহঙ্গা পরেন, সেখানে পশ্চিমি দেশগুলিতে সাদা গাউনই বেশি প্রচলিত। তবে সম্প্রতি এক বিদেশিনি কনের বিয়ের পোশাক সমাজমাধ্যমে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে।

‘দ্য সান’-এর প্রতিবেদন অনুযায়ী, ওই কনের নাম বেকি। গত বছরের মে মাসে তিনি টিকটকে নিজের বিয়ের একটি ভিডিও শেয়ার করেন। সম্প্রতি ভিডিওটি আবার নতুন করে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, বিয়ের দিন বেকি যে গাউনটি পরেছিলেন, তা তুলনামূলকভাবে বেশ খোলামেলা। গাউনের নকশার কারণে তাঁর ঊর্ধ্বাঙ্গের বড় অংশ অনাবৃত ছিল বলে দাবি নেটাগরিকদের একাংশের।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর সমাজমাধ্যমে শুরু হয় আলোচনা ও সমালোচনা। অনেকেই মন্তব্য করেন, এমন পোশাক অতিথিদের অস্বস্তিতে ফেলতে পারে। কেউ কেউ আবার বলেন, তাঁরা নিজেদের বিয়েতে কখনওই এই ধরনের পোশাক বেছে নিতেন না। বিভিন্ন প্ল্যাটফর্মে তীব্র ট্রোলিংয়েরও শিকার হন বেকি।

তবে সমালোচনার মাঝেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন বেকি। একাধিক মন্তব্যের জবাবে তিনি জানান, গাউনটি দেখে তাঁর খুব ভালো লেগেছিল বলেই সেটি কিনেছিলেন। তখন বুঝতে পারেননি পোশাকটি এতটা খোলামেলা। বিয়ের আগে তিনি উল্লেখযোগ্য পরিমাণ ওজন কমান, যার ফলে গাউনটি আরও ঢলঢলে হয়ে যায় এবং শরীরের বেশি অংশ দৃশ্যমান হয়ে পড়ে। বিকল্প পোশাক না থাকায় শেষ পর্যন্ত সেই গাউন পরেই বিয়ের সিদ্ধান্ত নেন তিনি।

বেকির এই ব্যাখ্যার পরেও বিতর্ক পুরোপুরি থামেনি। তবে ঘটনাটি আবারও দেখিয়ে দিল—বিয়ের মতো ব্যক্তিগত অনুষ্ঠানের পোশাক নির্বাচনও সমাজমাধ্যমের যুগে কীভাবে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসতে পারে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.