বিনোদন ডেস্ক:
বলিউডে ফের চর্চায় বীর পাহাড়িয়া ও তারা সুতারিয়ার সম্পর্ক ভাঙনের গুঞ্জন। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি তাঁরা। তবে সাম্প্রতিক ঘটনায় জল্পনা আরও জোরালো হয়েছে।
সম্প্রতি বিমানবন্দরে একা দেখা যায় তারাকে। ছবিশিকারিদের ক্যামেরা এড়িয়ে দ্রুত বেরিয়ে যেতে দেখা যায় অভিনেত্রীকে। এই আচরণ ঘিরেই অনুরাগীদের প্রশ্ন—কোনও অস্বস্তিকর প্রশ্ন এড়াতেই কি তিনি নীরব থাকলেন?
এদিকে বীর পাহাড়িয়ার রহস্যময় সোশ্যাল মিডিয়া পোস্ট, “ভাল হোক কিংবা খারাপ, সময় বদলাবে নিশ্চয়ই”, জল্পনায় নতুন মাত্রা যোগ করেছে। নেটাগরিকদের একাংশের মতে, গত বছর ডিসেম্বর মাসে এক অনুষ্ঠানে গায়ক এপি ঢিল্লোঁর সঙ্গে তারার ঘনিষ্ঠ মুহূর্তই সম্পর্কে ফাটল ধরানোর কারণ হতে পারে।
যদিও এখনও পর্যন্ত দু’জনের কেউই মুখ না খোলায়, সত্যিটা ঠিক কী—তা নিয়ে অনিশ্চয়তা রয়েই গেছে।
