মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | বাংলা: ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | আরবি: ১৪ জমাদিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৭.৬৬°C
SP_WEATHER_CLEAR_SKY Humidity: ৩৫%
Wind: NW at ৩.৫৮ M/S
বুধবার
১৬.৯৩°C / ১৬.৯৩°C
বৃহস্পতিবার
২১.৮৬°C / ২১.৮৬°C
শুক্রবার
২৬.৩৭°C / ২৬.৩৭°C
শনিবার
২৭.০২°C / ২৭.০২°C
রবিবার
২২.১৮°C / ২২.১৮°C
সোমবার
২০.১৬°C / ২০.১৬°C
মঙ্গলবার
১৮.৯৯°C / ১৮.৯৯°C

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশইনের চেষ্টা ব্যর্থ, ২০ জনকে ফেরত নিল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশইনের চেষ্টা ব্যর্থ, ২০ জনকে ফেরত নিল বিএসএফ

স্টাফ রিপোর্টার 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা ২০ জন নারী, পুরুষ ও শিশুকে শেষ পর্যন্ত ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (২০ জুন) দুপুর ১২টার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের ভারতের ভেতরে ফিরিয়ে নেয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী। তিনি জানান, সীমান্ত পিলার ১৭৭-এর ২-এস এবং ১৭৮-এর এস-৩ পিলারের কাছে কোম্পানি কমান্ডার পর্যায়ে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর বিএসএফ ১১ জন নারী, ৫ জন পুরুষ ও ৪ জন শিশুকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।

এর আগে শনিবার সকালে চৌকা সীমান্ত দিয়ে ওই ২০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়।

বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত রয়েছে। নিরাপত্তার স্বার্থে সীমান্ত এলাকায় জড়ো হওয়া স্থানীয় বাংলাদেশি নাগরিকদেরও সরিয়ে দিয়েছে বিজিবি।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.