সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | বাংলা: ৯ অগ্রহায়ণ ১৪৩৩ | আরবি: ১৩ জমাদিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৬.৮১°C
SP_WEATHER_BROKEN_CLOUDS Humidity: ৬৭%
Wind: N at ২.৯ M/S
মঙ্গলবার
১৯.২°C / ১৯.২°C
বুধবার
২৩.৭৩°C / ২৩.৭৩°C
বৃহস্পতিবার
২৭.৮৭°C / ২৭.৮৭°C
শুক্রবার
২৮°C / ২৮°C
শনিবার
২৩.১৮°C / ২৩.১৮°C
রবিবার
২১.২৬°C / ২১.২৬°C
সোমবার
১৯.৯১°C / ১৯.৯১°C

নির্বাচনকে সামনে রেখে বিএনপি'র বিরুদ্ধে নানারকম ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে ------বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক শাহজাহান

নির্বাচনকে সামনে রেখে বিএনপি'র বিরুদ্ধে নানারকম ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে ------বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক শাহজাহান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৯ অক্টোবর) বিকেলে শহরের ফায়ার সার্ভিস মোড় থেকে শুরু হয়ে র‍্যালিটি শিবগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ মোড়ে গিয়ে পথসভার মধ্য দিয়ে শেষ হয়।

দলটির প্রতীক, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের ছবি সহ নানা রকম ফেস্টুনের সাজিয়ে তোলা হয় র‍্যালিটি।দীর্ঘ প্রায় এক কিলোমিটার দীর্ঘ এ র‍্যালিতে নেতাকর্মীদের ব্যান্ডের তালে তালে উৎসব মুখর পরিবেশে নেচে গেয়ে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে দেখা যায়।

 এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা।

তিনি বলেন—নির্বাচন যতই ঘনিয়ে আসছে বিএনপি'র বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র বাড়ছে। সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে এবং ক্ষমতায় আসবে। আসন্ন নির্বাচনে তিনি একজন সম্মুখ সারির মুক্তিযোদ্ধা হিসাবে এই আসনে অপ্রতিদ্বন্দ্বী প্রার্থী। তাই তিনি বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি বলেন, 

দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার ফেরাতে যুবদলকে অগ্রণী ভূমিকা নিতে হবে। শহীদ জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যুব সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

 

এসময় আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক, সদস্য সচিব মোঃ তোসিকুল আলম, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ বাবুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.